Draupadi Murmu | প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে কী বললেন রাষ্ট্রপতি মুর্মু?

Friday, August 14 2026, 3:57 pm
Draupadi Murmu | প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে কী বললেন রাষ্ট্রপতি মুর্মু?
highlightKey Highlights

দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তাঁর ভাষণ শুরুর আগে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ বেজে ওঠে। এই প্রথম রাষ্ট্রপতির ভাষণের আগে ‘বন্দে মাতরম’ বাজতে শোনা গেল। এরপর রাষ্ট্রপতি বলেন, ‘‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতে হবে, তবেই স্বাধীনতা স্বার্থক।” তিনি আরও বলেন, ‘‘পড়ুয়াদের ভবিষ্যতের সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।” জানান, পরীক্ষা ব্য়বস্থায় সংস্কার প্রয়োজন। দেশের তরুণ প্রজন্মের যেন শিক্ষাব্যবস্থায় ভরসা থাকে। তাঁর সার্বিক আহ্বান, ‘‘মানুষের কথা শুনতে হবে। কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন।”এদিন তাঁর ভাষণে উঠে আসে প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, নানা প্রসঙ্গ। উঠে আসে নকশালমুক্ত দেশের কথাও। তিনি মনে করিয়ে দেন, সমাজের সর্বস্তরের উন্নয়ন না হলে বিকশিত ভারত হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File