Kolkata Metro | কলকাতা স্টেশন থেকে করুণাময়ী, নয়া মেট্রো রুট চালু করতে চাইছে রেল মন্ত্রক!

Thursday, June 4 2026, 1:53 pm
Kolkata Metro | কলকাতা স্টেশন থেকে করুণাময়ী, নয়া মেট্রো রুট চালু করতে চাইছে রেল মন্ত্রক!
highlightKey Highlights

কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত নয়া মেট্রো রুট চালু করতে চাইছে রেল মন্ত্রক।


কলকাতায় নতুন মেট্রো রুট চালু করার পরিকল্পনা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর,  কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত নয়া মেট্রো রুট চালু করতে চাইছে রেল মন্ত্রক। ইতিমধ্যে প্রাথমিক সমীক্ষার অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রক তরফে। জানা গিয়েছে, ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল পার্শ্ববর্তী রাস্তা, সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে এই নতুন মেট্রো রুট পৌঁছতে পারে করুণাময়ী। করুণাময়ীতে ইতিমধ্যেই গ্রিন লাইনের স্টেশন রয়েছে। ফলে এই প্রকল্প বাস্তবায়ন হলে নয়া রুট জুড়ে যাবে চালু থাকা অন্যান্য রুটের সঙ্গে। আর রুটের অধিকাংশ অংশ খালের উপর দিয়ে তৈরি করা সম্ভব বলে জমি সংক্রান্ত সমস্যা হবে না বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। আপাতত, ৮ লক্ষ টাকা খরচ করে হবে সমীক্ষা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই নতুন রুটের মেট্রো নিয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File