KMC | জোকা থেকে সিঁথির মোড়, ১৪৪ থেকে ২০০ ওয়ার্ডে ভাঙছে গোটা শহর কলকাতা!
Monday, July 13 2026, 4:27 pm

Key Highlightsআগামী ডিসেম্বরেই পুরভোট হতে চলেছে। তার আগেই যে কলকাতা পুরনিগমের ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরেই পুরভোট হতে চলেছে। তার আগেই যে কলকাতা পুরনিগমের ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই মতো ওয়ার্ড পুনর্বিন্যাসের কথা জানিয়ে দিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পুরসভার কমিশনার জানিয়েছেন, আগামী ২৭ জুলাই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রিপোর্ট জমা করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের পর খসড়া প্রকাশ করা হবে। আর ডিসেম্বরে হবে কলকাতা পুরসভার নির্বাচন। তার আগেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০০ করা হচ্ছে। জোকার কাছ থেকে সিঁথির মোড়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে উল্টোডাঙা ব্রিজ। কলকাতা পুরসভার ওয়ার্ডগুলি ভাঙা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- শুভেন্দু অধিকারী


