WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Kolkata Airport | শীঘ্রই শুরু হবে কলকাতা বিমানবন্দরে সম্প্রসারণের কাজ! ব্যয় করা হবে ৫ হাজার কোটি টাকা!

Saturday, July 6 2024, 3:55 am
Kolkata Airport | শীঘ্রই শুরু হবে কলকাতা বিমানবন্দরে সম্প্রসারণের কাজ! ব্যয় করা হবে ৫ হাজার কোটি টাকা!
highlightKey Highlights

বদলে যাবে কলকাতা বিমানবন্দরের চেহারা! আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের কাজ।


বদলে যাবে কলকাতা বিমানবন্দরের চেহারা! আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের কাজ। এই প্রকল্পের জন্যে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। কলকাতা বিমানবন্দরের একটি নয়া টার্মিনালও তৈরি করা হবে।এদিকে কলকাতা বিমাবন্দরের জন্যে ইতিমধ্যেই নতুন একটি এয়ার ট্রাফিক সার্ভিসের ভবন তৈরি করা হয়েছে। তবে সেটি এখনও খোলা হয়নি। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্লাইটের কেন্দ্র হিসেবে কলকাতাকে স্থাপন করতেই এই সম্প্রসারণের প্রকল্প খুব গুরুত্বপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File