Re-NEET | ২০২৭ থেকে অনলাইনে হবে NEET পরীক্ষা, পুনরায় পরীক্ষায় বসার জন্য নেওয়া হবে না কোনও ফি
Friday, May 15 2026, 7:27 am

Key Highlightsকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, ২১ জুন পুনরায় পরীক্ষায় বসার জন্য কোনও চার্জ দিতে হবে না।
২০২৬ সালের ডাক্তারি পরীক্ষার অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় অনিশ্চয়তার মুখে পড়ছে পড়ুয়াদের ভবিষ্যৎ। এই আবহে NTA ঘোষণা করে যে আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা হতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, ২১ জুন পুনরায় পরীক্ষায় বসার জন্য কোনও চার্জ দিতে হবে না। রি-এক্সামিনেশনে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে ওএমআর শিট পূরণ করার জন্য। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) ব্যবস্থা চালু হবে। অর্থাৎ আগামী বছর থেকে নিট পরীক্ষা অনলাইনে হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- পরীক্ষা
- অফলাইন পরীক্ষা


