Rahul Arunodoy Banerjee | 'শুধু সেলেবদের দেখে দেখে শ্মশানে প্রবেশের অনুমতি ', ক্ষোভে ফুঁসে উঠলেন প্রয়াত অভিনেতা রাহুলের বন্ধুরা!
Monday, March 30 2026, 1:06 pm

Key Highlightsসেসময়ে শুধু তারকাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করায় শেষমেশ ভিতরে ঢোকার অনুমতি পান বন্ধুরা।
সোমবার বিকেলে শেষবারের মতো বাড়িতে ফিরলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের পর বন্ধুর দেহ আগলে বিজয়গড় চত্বরে আনেন স্কুলের বন্ধুরা। এরপর রওনা হন কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে। সেখানে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চুর্ণী গঙ্গোপাধ্যায়, গৌরব-রিধিমা, অনন্যা চট্টোপাধ্যায়, রুকমা রায়, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে। কিন্তু প্রয়াত অভিনেতার বন্ধুদের অভিযোগ, শ্মশানের গেটেই তাঁদের আটকে দেওয়া হয়। সেসময়ে শুধু তারকাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করায় শেষমেশ ভিতরে ঢোকার অনুমতি পান বন্ধুরা।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- অভিনেতা
- সেলিব্রিটি
- শ্মশান


