Bus Service | রোগীদের জন্য বিনামূল্যে টিকিট, বেড়াচাঁপা থেকে সাঁতরাগাছি রুটে নতুন বাস পরিষেবা!

Key Highlightsচালু হলো বেড়াচাঁপা গড় থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত বেসরকারি বাসের নতুন রুট।
সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াতের ঘোষণা আগেই করেছে সরকার। তার সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। এবার বেসরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন রোগীরা। চালু হলো বেড়াচাঁপা গড় থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত বেসরকারি বাসের নতুন রুট। প্রায় ৬২ কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগবে মোটামুটি সাড়ে ৩ ঘণ্টা। প্রতিদিন বাস চলবে এই রুটে। তিন-চারটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছুঁয়ে যাবে এই বাস রুট। ফলে অসুস্থ রোগীরা বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবেন। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কলকাতার বিভিন্ন হাসপাতালে এবং হাওড়া স্টেশনে যাতায়াতের জন্য এতদিন সরাসরি কোনও বাস রুট ছিল না। তিন চারটি বাস বদল করে কলকাতার বিভিন্ন হাসপাতালে পৌঁছতেন এলাকার লোকজন। এই বাসরুট চালু হওয়ায় তাঁদের বিশেষ উপকার হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া
- সাঁতরাগাছি
- পরিবহন


