France Vs Paraguay | এমবাপে ঝড়ে বিপর্যস্ত প্যারাগুয়ে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
Sunday, July 5 2026, 6:10 am

Key Highlightsশেষ পর্যন্ত অঘটন ঘটাতে না পারলেও ফ্রান্সকে নাজেহাল করে ছাড়লেন প্যারাগুয়ের ফুটবলাররা। তবে বিপদে ফরাসি ব্রিগেডের ত্রাতা হয়ে উঠলেন সেই এমবাপে।
রেকর্ডের বিশ্বকাপে লিওনেল মেসিকে ছুঁতে চলেছেন কিলিয়ান এমবাপে। ভারতীয় সময় রবিবার ভোররাতে ফিলাডেলফিয়াতে এমবাপে ঝড়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় ফ্রান্স। দাঁতে দাঁত চেপে ডিফেন্স করে যান প্যারাগুয়ের ফুটবলাররা। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন এমবাপে। ৭০ মিনিটের মাথায় তাঁর করা গোলেই জয়ের মুখ দেখে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ১০ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। তবে সমতা ফেরাতে পারেনি এমবাপে।
- Related topics -
- খেলাধুলা
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ফিফা বিশ্বকাপ
- ফ্রান্স
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড


