France vs Morocco | এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স, ২:০ গোলে হেরে বিদায় মরক্কোর
Friday, July 10 2026, 5:16 am

Key Highlightsবিশ্বকাপে ‘ফরাসি বিপ্লব’ জারি রেখেই শেষ চারে পৌঁছে গেল তারা। এই দলকে হারানো এখন যে কোনও দলের কাছেই কঠিন চ্যালেঞ্জ।
টানা তৃতীয়বার বিশ্বকাপে সেমিফাইনালে উঠল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে এখন তৃতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের থেকে মাত্র দুই ম্যাচ দূরে ফরাসিরা। এদিন ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৬০ মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে মাইকেল অলিসের পাস থেকে এমবাপের নিখুঁত ওয়ান-টাচ সেট-আপ কাজে লাগিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। আর ঘুরে দাঁড়াতে পারেনি মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও ফ্রান্স মরক্কোকে ২:০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। এবার কোয়ার্টার ফাইনালে স্কোর লাইন একই রেখে সেমির যুদ্ধে মাঠে নামবেন এমবাপেরা।
- Related topics -
- খেলাধুলা
- ফ্রান্স
- মরক্কো
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন


