France | সহিংস বিক্ষোভ, ফ্রান্সে পুড়ে ছাই ১৪০ বছরের ঐতিহ্যশালী টাউন হল!
Sunday, October 18 2026, 6:21 pm

Key Highlightsজনতার বিক্ষোভে পুড়ে ছাই হয়ে গেল লিমোজ শহরের ১৪০ বছরের বেশি পুরোনো ঐতিহ্যশালী টাউন হল।
শিক্ষার ভঙ্গুর পরিকাঠামো ও বাড়ন্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে ফ্রান্সে। এই বিক্ষোভ এখন সহিংস আন্দোলনের আকার নিয়েছে। এবার বিক্ষোভের আঁচ পড়লো লিমোজ শহরের ১৪০ বছরের বেশি পুরোনো ঐতিহ্যশালী টাউন হলে। ঐতিহাসিক ভবনটি দুই বিশ্বযুদ্ধের সময়ও টিকে ছিল। এবার আগুনে পুড়ে ছাই হলো স্থাপত্যটি। অভিযোগ, আগুন লাগানোর আগে ভবনটিতে যথেচ্ছ লুটতরাজ চলেছে। শনিবার রাতে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত ১২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ রুখতে গিয়ে আহত হয়েছেন ১৫০ জন পুলিশকর্মী।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- বিক্ষোভ
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


