Ukraine | ইউক্রেনে পণ্যবাহী জাহাজে হামলায় মৃত ৪ ভারতীয় নাগরিক! ‘অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়’বললো বিদেশ মন্ত্রক!

Key Highlightsইউক্রেনের ওডেসা বন্দরে একটি শস্যবাহী কার্গো বা মালবাহী জাহাজে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন ভারতীয় নাগরিক।
ইউক্রেনের ওডেসা বন্দরে একটি শস্যবাহী কার্গো বা মালবাহী জাহাজে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন ভারতীয় নাগরিক। ঘটনায় গুরুতর আহত ১ জন। ভারত সরকার এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বাণিজ্যিক জাহাজে এই ধরনের হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়’ বলে আখ্যায়িত করেছে।ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ১৯ জুলাই সন্ধ্যায় গিনি-বিসাউয়ের পতাকাযুক্ত ‘এমভি গোল্ডেন লিও’ নামের একটি শস্যবাহী জাহাজ ওডেসা বন্দর থেকে রওনা দেয়। যাত্রা শুরুর পরপরেই হামলার মুখে পড়ে জাহাজটি। এই জাহাজে মোট ১৭ জন ক্রু বা কর্মী ছিলেন, যাদের মধ্যে ৫ জন ছিলেন ভারতীয় নাগরিক। হামলার ফলে ৪ জন ভারতীয় ঘটনাস্থলেই মারা যান এবং ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- জাহাজ
- ভারতীয়


