Sujit Bose | ইডির হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু!

Monday, May 11 2026, 4:03 pm
Sujit Bose | ইডির হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু!
highlightKey Highlights

গ্রেফতার বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসু। সোমবার সকাল ১১টা নাগাদ ইডির দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী।


গ্রেফতার বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসু। সোমবার সকাল ১১টা নাগাদ ইডির দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী। তার পর থেকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। পুর নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। ভোট চলাকালীন বার বার ইডির তলব এড়িয়েছিলেন সুজিত বসু। তার পরে হাইকোর্টের নির্দেশে, দ্বিতীয় দফার ভোটগ্রহণের পরে ১ মে তিনি ইডির কাছে হাজিরা দিয়েছিলেন। সুজিত বসুর অফিস ও বাড়িতেও আগে তল্লাশি চালানো হয়েছিল। ইডির তদন্তের মুখে পড়তে হয়েছে সুজিতের ছেলেকেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File