BCCI | টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে দেওয়া ‘ডিরেক্টর অফ ক্রিকেট’-এর পদ!

Friday, August 14 2026, 11:43 am
BCCI | টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে দেওয়া ‘ডিরেক্টর অফ ক্রিকেট’-এর পদ!
highlightKey Highlights

সব কিছু পরিকল্পনামাফিক এগোলে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে দেখা যেতে পারে আরও গুরুত্বপূর্ণ এক ভূমিকায়।


ভারতীয় ক্রিকেটে ফের হতে পারে বড়সড় রদবদল। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে দেখা যেতে পারে আরও গুরুত্বপূর্ণ এক ভূমিকায়। সূত্রের খবর, বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে থাকা লক্ষ্মণকে এবার ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে আনার কথা ভাবছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের বিভিন্ন স্তরকে এক ছাতার তলায় আনা এবং জাতীয় দলের সঙ্গে নির্বাচক, কোচিং স্টাফ ও ক্রিকেট পরিকাঠামোর মধ্যে আরও শক্তিশালী সমন্বয় তৈরি করাই হতে পারে এই পদে লক্ষ্মণের অন্যতম প্রধান কাজ। বিসিসিআই সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরেই একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হতে পারে। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের বর্তমান মেয়াদও সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। একইসঙ্গে জাতীয় দলের কোচিং কাঠামো নিয়েও বোর্ডের অন্দরে আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই লক্ষ্মণকে আরও বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File