Ujjwal Biswas | প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বয়স হয়েছিল ৭২ বছর!
Wednesday, November 11 2026, 4:35 pm

Key Highlightsবাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক এবং নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ ও সেপটিক শকের মতো একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক এবং নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ ও সেপটিক শকের মতো একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। প্রায় তিন সপ্তাহ ধরে কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর তাঁর বাইপাস সার্জারি হওয়ার পর থেকেই একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে এবং কিডনির সমস্যার কারণে ডায়ালিসিস চলছিল। দুর্গাপুজোর সময় ফের অসুস্থ হয়ে পড়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। মঙ্গলবার চিকিৎসকরা তাঁর রোগমুক্তির সম্ভাবনা কম বলে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর জীবনাবসান হয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- প্রয়াত


