Aroop Biswas | মেসি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস!
Thursday, June 18 2026, 5:21 am

Key Highlightsঅবশেষে মেসি কাণ্ডে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।
অবশেষে মেসি কাণ্ডে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন। তবে এদিন যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হাজিরা দিতে পারেন, সেই ইঙ্গিত বুধবার রাতেই শতদ্রু দত্ত দিয়েছিলেন তাঁর সমাজমাধ্যমে। সেই মতো সকাল থেকেই থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল রাজ্য। এরপর পশ্চিমবঙ্গে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিস পাঠায় পুলিশ। একবার নয়, তিনবার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। এরপর তৈরী হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- লিওনেল মেসি
- অরূপ বিশ্বাস


