Sheikh Hasina | বাংলাদেশের নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বলে কটাক্ষ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
Saturday, February 14 2026, 3:58 am

Key Highlightsভোটপর্ব মিটতেই ৩ পাতার বাংলাদেশের নির্বাচনকে কটাক্ষ করে বিবৃতি জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা৷
পদ্মাপাড়ের বাংলাদেশে নির্বিঘ্নে কেটেছে সাধারণ নির্বাচন। ভোটপর্ব মিটতেই নির্বাচনের কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই বিবৃতিতে হাসিনা জানালেন, ‘‘১২ ফেব্রুয়ারি জাতি একটি পূর্বপরিকল্পিত প্রহসনের নির্বাচন প্রত্যক্ষ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এটি জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না, বরং ছিল সংখ্যার কারসাজির এক শিল্পায়িত প্রশাসনিক প্রক্রিয়া৷’’
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- শেখ হাসিনা


