Twisha Sharma | শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনেই মৃত্যু? প্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যুতে এবার সিবিআই তদন্ত!
Friday, May 22 2026, 8:49 am

Key Highlightsপ্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
প্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। অভিযোগ উঠেছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিশা। এরপরই শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে, গলায় ফাঁস দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও তিশার মা-বাবা দাবি করেছিলেন, মেয়ে শ্বশুরবাড়িতে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তাঁর সঙ্গে অন্যায় কিছু ঘটে থাকতে পারে। পণ চেয়ে অত্যাচারের অভিযোগও রয়েছে তিশার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। তিশার একাধিক মেসেজে ইঙ্গিত ছিল, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।এবার এই মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করল মধ্যপ্রদেশ সরকার।


