Ujjal Biswas | ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস!

Tuesday, June 9 2026, 4:42 pm
Ujjal Biswas | ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস!
highlightKey Highlights

তাঁর নদিয়ার কৃষ্ণনগরের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল আগেই।


গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর নদিয়ার কৃষ্ণনগরের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল আগেই।এ দিন দুপুরে তাঁর বাড়ির সামনে দীর্ঘক্ষণ একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের একাংশের। সেই গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল বলে অভিযোগ। এরপরেই বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা। সেই নিয়ে ক্ষোভে প্রাক্তন মন্ত্রীকে ডিম ছুড়ে মেরেছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকী হেনস্থাও করা হয়েছিল বলে অভিযোগ। খবর পেয়েই তাঁকে কোনও রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File