Indranil Sen | দুর্গাপুজো পাস দুর্নীতি, লালবাজারের নজরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে!
Monday, November 2 2026, 9:51 am

Key Highlightsইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতির ঘটনায় এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে তলব করল লালবাজার।
ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতির ঘটনায় এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে তলব করল লালবাজার। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে শনিবার এই মামলায় ইন্দ্রনীলপত্নী মধুছন্দা সেনকে জেরা করেছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সংস্থা থেকে ২২ লাখ টাকার বেশি দুটি সংস্থায় পাঠানো হয়েছিল, যেগুলি তাঁর মেয়ে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ। ওই আর্থিক লেনদেন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, এই দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- লালবাজার
- ইন্দ্রনীল সেনগুপ্ত


