Firhad Hakim | লড়বেন না পুরভোটে! রাজনৈতিক কেরিয়ার থেকে ‘সন্ন্যাস’ নিতে চলেছেন ফিরহাদ হাকিম?
Saturday, October 24 2026, 3:35 pm

Key Highlightsববি জানিয়েছেন, যতদিন বিধায়ক হিসেবে তাঁর মেয়াদ, ততদিনই রাজনীতি করবেন। তারপর তিনি বা হাকিম পরিবারের কেউ আর রাজনীতিতে থাকবেন না।
রাজনীতি থেকে অবসর নেওয়ার পথে পাঁচবারের কাউন্সিলর, দু’বার কলকাতা পুরসভার মেয়র, চারবারের বিধায়ক, দু’বারের মন্ত্রী ফিরহাদ হাকিম। আসন্ন পুরভোটে তিনি লড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পরই জুন মাসে পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ। এরপর দল ছেড়ে যোগ দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে। আপাতত তিনি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সদস্য। আগামী মাসেই কলকাতা ও হাওড়ায় পুরভোট। তার আগেই ফিরহাদের বক্তব্য, ‘‘রাজনীতির পঙ্কিল আবর্তে আগামিদিনে থাকব না। আমি কলকাতা বন্দরের বিধায়ক। সেখানকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। যতদিন আমার বিধায়ক পদের মেয়াদ আছে, ততদিন তাঁদের সেবক হয়ে কাজ করব। তারপর আর রাজনীতিতে আমি নেই।”
- Related topics -
- শহর কলকাতা
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম
- তৃণমূল কংগ্রেস
- পুরভোট


