Rathin Ghosh | ৫বার হাজিরা এড়ানোর পর ইডির দপ্তরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ!
Friday, May 15 2026, 6:11 am

Key Highlights৫বার হাজিরা এড়ানোর পর এবার খোদ ইডি দপ্তরে হাজির দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
৫বার হাজিরা এড়ানোর পর এবার খোদ ইডি দপ্তরে হাজির দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভোট পর্বে মোট ৫ বার তাঁকে তলব করা হলেও ব্যস্ততার অজুহাতে বারবার তা এড়িয়ে গিয়েছেন রথীন। তবে শুক্রবার সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তাঁর দাবি, তিনি জানেন না কী কারণে তলব। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগে ১২ই মে ম্যারাথন জেরার পর রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


