Boris Johnson | ইউক্রেন সফরে ড্রোন হামলার মুখে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী, কপালজোরে প্রাণরক্ষা বরিসের!
Monday, September 14 2026, 7:21 am

Key Highlightsইউক্রেন সফর শেষে পোল্যান্ড যাওয়ার পথে ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়লেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন।
ইউক্রেন সফর শেষে পোল্যান্ড যাওয়ার পথে ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়লেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। কপালজোরে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। রবিবার কিয়েভ থেকে ট্রেনে পোল্যান্ড যাওয়ার পথে ইউক্রেন ও পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় হঠাৎই ড্রোন হামলা চালায় রাশিয়া। ট্রেনে বরিস জনসনের পাশাপাশি সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ডটসহ বেশ কয়েকজন ইউরোপীয় কূটনীতিক ও নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন। হামলার পরেই ট্রেন থামিয়ে বরিস-সহ সকল ভিভিআইপিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন ও পোল্যান্ড। ঘটনায় ক্ষুব্ধ বরিস জনসন ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- ব্রিটেন
- বরিস জনসন
- ড্রোন হামলা


