Ashok Lahiri | নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন বিজেপির প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ী
Saturday, April 25 2026, 2:06 pm

Key Highlightsশুক্রবারই অশোক লাহিড়ীকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি বাংলারই গোবর্ধন দাসকেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
টিকিট না পেলেও নয়া পদ পেলেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক। এবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ি। প্রসঙ্গত, ২০২১ সালের ভোটে প্রথমবার জিতেছিলেন অশোক লাহিড়ি। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারত সরকারের দ্বাদশ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের পঞ্চদশ অর্থ কমিশনেরও সদস্য হিসাবে কাজ করেছেন তিনি। কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বও সামলেছেন তিনি। এবছরের নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ায় রাজনৈতিক মহলে চাপানউতোর চলছিল। এবার নীতি আয়োগের উপাধক্ষের পদে বসানো হল তাঁকে।
- Related topics -
- রাজ্য
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ
- চেয়ারম্যান
- বালুরঘাট


