East Bengal | শেষ কেভিন অধ্যায়, ইস্ট বেঙ্গলে সই অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনীর!

Tuesday, July 14 2026, 3:21 pm
East Bengal | শেষ কেভিন অধ্যায়, ইস্ট বেঙ্গলে সই অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনীর!
highlightKey Highlights

মরশুমের প্রথম টুর্নামেন্টের দল গঠনের জন্যই আবার নতুন খেলোয়াড়কে নিল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব।


সম্প্রতি শুরু হয়েছে কলকাতা লিগ। জয় দিয়ে যাত্রা শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে এরই মধ্যে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামির সঙ্গে দলের প্রায় বিচ্ছেদ ঘটেই গিয়েছে। সূত্রের খবর, আগামী মরশুমে আর ইমামি ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। তবে ২৫ জুলাই থেকে শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ। এবার মরশুমের প্রথম টুর্নামেন্টের দল গঠনের জন্যই আবার নতুন খেলোয়াড়কে নিল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। শোনা যাচ্ছে, কেভিন সিবিয়ের বদলে নতুন ডিফেন্ডার নাচো মন্সালভেসকে সই করিয়েছে ক্লাব। তিনি স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড়। ২০১৬ সালে এটিএম-এ খেলেছিলেন নাচো। আসলে তিনি ছিলেন সিমিওনের দলের অ্যাকাডেমির খেলোয়াড়। তবে সিনিয়র দলে খেলেছিলেন মাত্র ১ ম্যাচই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File