Uttarakhand | উত্তরাখণ্ডের জঙ্গলে দাবানল! আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১৪ হেক্টর বনভূমি!
Sunday, May 24 2026, 10:55 am

Key Highlightsশনিবার সন্ধ্যায় আচমকা আগুন লেগে যায় টিহরি জেলা সদর সংলগ্ন বুডোগি গ্রামের কাছের জঙ্গলে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডের প্রায় ১৪ হেক্টর বনভূমি! শনিবার সন্ধ্যায় আচমকা আগুন লেগে যায় টিহরি জেলা সদর সংলগ্ন বুডোগি গ্রামের কাছের জঙ্গলে। পরবর্তীতে সেটি দাবানলের রূপ নেয়। টিহরির বিভাগীয় DFO পুনীত তোমার জানান, খবর পেয়ে ফ্রুট ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর কাজ। ওই এলাকায় কোনও জনবসতি না থাকায় হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৪ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কী ভাবে আগুন লাগে ওই জঙ্গলে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বন দপ্তরের কর্মীদের অনুমান, জঙ্গলে একাধিক গাছ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বন দপ্তর।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- দাবানল


