Foreign Investment | হু হু করে বাড়ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, এক বছরে ভারতে লগ্নি বাড়ল ৪৪ শতাংশ!

Key HighlightsUNCTAD-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের।
দেশে হু হু করে বাড়ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ। UNCTAD-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের। যা কিনা ২০২৪ সালে ছিল মাত্র ২৭.১ বিলিয়ন। যার অর্থ এই এক বছরে ভারতে বিদেশি বিনিয়োগের অঙ্কটা বেড়েছে প্রায় ৪৩.৬ শতাংশ। যার সুবাদে গোটা বিশ্বে বিদেশি বিনিয়োগের ক্রমতালিকায় দু’ধাপ উঠল দেশ। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের মোট অঙ্কের নিরিখে বিশ্বে ১১ নম্বর স্থানে রয়েছে ভারত। বিদেশি বিনিয়োগের নিরিখে সেরা দেশগুলির তালিকায় প্রথমে রয়েছে আমেরিকা (২৮৭ বিলিয়ন মার্কিন ডলার), এরপর রয়েছে সিঙ্গাপুর (১৫১ বিলিয়ন মার্কিন ডলার), হংকং (১১৬ বিলিয়ন মার্কিন ডলার), চিন (১০৫ বিলিয়ন মার্কিন ডলার), ব্রাজিল (৭৭ বিলিয়ন মার্কিন ডলার), ব্রিটেন ৯৭৫ বিলিয়ন মার্কিন ডলার), জার্মানি (৭৪ বিলিয়ন মার্কিন ডলার), কানাডা (৬৭ বিলিয়ন মার্কিন ডলার), আমিরশাহী (৪৮ বিলিয়ন মার্কিন ডলার), মেক্সিকো (৪১ বিলিয়ন মার্কিন ডলার) এবং ১১তম স্থানে রয়েছে ভারত (৩৯ বিলিয়ন মার্কিন ডলার)।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- দেশ
- ভারত
- বৈদেশিক বিনিয়োগ


