Weather Update | ফের সক্রিয় বর্ষা, রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির পূর্বাভাস!

Key Highlightsউত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে ফের বর্ষা সক্রিয় হয়ে উঠেছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে ফের বর্ষা সক্রিয় হয়ে উঠেছে। এর জেরে ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক জেলায় ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৭ সেপ্টেম্বর পরিস্থিতির অবনতি ঘটে কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলজট ও প্লাবণের আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশ খানিকটা কমে যাবে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে রোদ-ছায়ার খেলা লক্ষ্য করা গেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। একটানা বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিকেলের দিকে স্থানীয়ভাবে মেঘ সঞ্চারিত হয়ে হালকা থেকে মাঝারি এক-দু পশলা বৃষ্টি হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


