South 24Pargana | ফলতার পর সাতগাছিয়ায় ভোটাদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, আহত ৩ বছরের শিশু!
Wednesday, April 29 2026, 9:50 am

Key Highlightsরাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ফলতার পর উত্তেজনা ছড়ালো সাতগাছিয়ায়।
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ফলতার পর উত্তেজনা ছড়ালো সাতগাছিয়ায়। দক্ষিণ ২৪ পরগনার ফলতার একটি বুথে ভোটারদের লক্ষ্য করে লাঠিচার্জ করার অভিযোগ উঠল। মহিলাদের উপরেও লাঠিচার্জ করার অভিযোগ তোলা হয়েছে। ফলতা-২ গ্রাম পঞ্চায়েতের বেলসিংহা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে থাকা বুথ ঘিরে ওই গন্ডগোল হয় বলে অভিযোগ। এরপরই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ১১৬ নম্বর বুথে সাধারণ ভোটারদের উপরে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। লাঠিচার্জের কারণে এক তিন বছরের শিশুও আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- কেন্দ্রীয় বাহিনী


