Flydubai Incident | ফ্লাইদুবাই বিমান-কাণ্ডে ক্ষতিপূরণ চেয়ে মামলা যাত্রীদের!
Monday, October 12 2026, 4:51 am

Key Highlightsমাঝআকাশে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর বিমানের যাত্রীরা এবার বড় পদক্ষেপ নিলেন।
মাঝআকাশে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর বিমানের যাত্রীরা এবার বড় পদক্ষেপ নিলেন। ওমানি পাইলটের নাশকতার চেষ্টার ঘটনায় ফ্লাইদুবাই বিমান সংস্থা এবং ইজরায়েল ও আরব আমিরশাহীর পরিবহন মন্ত্রকের বিরুদ্ধে যৌথভাবে কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলার প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। গত সপ্তাহে দুবাই থেকে তেল আভিভগামী ওই ফ্লাইটে ওমানি পাইলট হামাম আল-হামামি বিমানটি সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সহ-পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতা এবং যাত্রীদের তৎপরতায় তাঁকে কাবু করা সম্ভব হয়। এই ভয়ংকর অভিজ্ঞতার পর ক্ষতিগ্রস্ত যাত্রীদের একটি বড় অংশ আইনি লড়াইয়ে নেমেছেন এবং একটি তদারকি কমিটি গঠন করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান
- বিমান হামলা
- ইজরায়েল
- আরব আমিরশাহি


