FlyDubai Incident | কীভাবে কো-পাইলটঃ তাঁকে আক্রমণ করেছিলেন? কে খুললো ককপিটের দরজা? সবটা বললেন ক্যাপ্টেন স্মিত

Sunday, October 4 2026, 4:17 am
FlyDubai Incident | কীভাবে কো-পাইলটঃ তাঁকে আক্রমণ করেছিলেন? কে খুললো ককপিটের দরজা? সবটা বললেন ক্যাপ্টেন স্মিত
highlightKey Highlights

বিমানের ভিতরে ঠিক কী ঘটেছিল, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন পাইলট।


ফ্লাইদুবাই বিমানের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময় গোটা ঘটনার বিবরণ দেন মচ্ছর। মচ্ছরের কথায়, ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই (Flydubai)-এর এফজেড১০৭৩ (FZ1073) বিমান চলাকালীন আচমকাই কো-পাইলট প্রার্থনা করার জন্য নিজের সিট থেকে উঠে দাঁড়ান। কয়েক মিনিট পর মাথায় তীব্র আঘাত পেয়ে ঘুরে দেখেন কো-পাইলট তাঁকে মারছেন। মচ্ছর বলেন, “প্রথম আঘাতগুলির পর আমার দৃষ্টি প্রায় ঝাপসা হয়ে গিয়েছিল। কো-পাইলটকে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে ওঠে।” তারপরই তিনি বুঝতে পারেন বিমানটি দ্রুত নিচের দিকে নামছে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নবের কাছে পৌঁছে সেটি ঘুরিয়ে দরজা খুলে দেন মচ্ছর। দরজা খুলতেই বাইরে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা দ্রুত ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File