Flipkart in WB | Flipkart-এর সিইও-র সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর, রাজ্যে আসছে নয়া বিনিয়োগ?

Thursday, July 16 2026, 4:10 am
Flipkart in WB | Flipkart-এর সিইও-র সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর, রাজ্যে আসছে নয়া বিনিয়োগ?
highlightKey Highlights

মুখ্যমন্ত্রীর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর।


পালাবদলের পর রাজ্যে একাধিক বিনিয়োগের আশা। নবান্নে ফের এক সংস্থার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বুধবার বিকেলে নবান্নে ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট-এর সিইও-র সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার চিফ কর্পোরেট অফিসার রজনীশ কুমার ও অন্যান্য আধিকারিকরা। জানানো হয়েছে, এই বৈঠকে মূলত ই কমার্স সেক্টর নিয়ে কথা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি লাক্স কোজি-র একটি কারখানার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File