Flipkart CEO | ফ্লিপকার্টের CEO পদ থেকে সরে দাঁড়ালেন কল্যাণ কৃষ্ণমূর্তি, নতুন দায়িত্বে কে?

Wednesday, November 25 2026, 2:53 pm
Flipkart CEO | ফ্লিপকার্টের CEO পদ থেকে সরে দাঁড়ালেন কল্যাণ কৃষ্ণমূর্তি, নতুন দায়িত্বে কে?
highlightKey Highlights

প্রায় ১০ বছর সংস্থার CEO পদে থাকার পরে ইস্তফা দিলেন কল্যাণ। কিন্তু কেন?


দীর্ঘ ৯ বছর পর ফ্লিপকার্টের CEO পদ থেকে সরে দাঁড়ালেন কল্যাণ কৃষ্ণমূর্তি। বুধবার Walmart অধিকৃত এই সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। আপাতত সংস্থার চিফ প্রোডাক্ট এবং টেকনোলজি অফিসার বালাজি থিয়াগরাজন অন্তর্বর্তী CEO হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন CEO-কে হবেন তা নিশ্চিত হয়নি। কল্যাণ বলেছেন, ‘ফ্লিপকার্টের জার্নিতে সঙ্গী হতে পারা আমার কাছে গর্বের। যে ব্যবসা আমরা তৈরি করতে পেরেছি, তার জন্য আমি গর্বিত। তবে, তার চেয়েও বেশি গর্বিত, যে উপায়ে আমরা এই ব্যবসা তৈরি করেছি, তার জন্য। দৃঢ় নৈতিকতা, সততা এবং উচ্চমানের সুশাসন ফ্লিপকার্টের অগ্রগতির কেন্দ্রবিন্দুতে ছিল।’ তাঁর সংযোজন, ‘ফ্লিপকার্টের অত্যন্ত শক্তিশালী ভিত্তি এবং উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি দলের সাফল্য কামনা করি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File