Flight Ticket Price Hike | বাড়ছে জ্বালানির দাম, প্লেনের টিকিটে বাড়তি ভাড়া বসানোর ঘোষণা এয়ার ইন্ডিয়ার
Wednesday, March 11 2026, 4:41 am

Key Highlightsডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের টিকিটে জ্বালানি সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়ায় দাম বাড়ছে জেট ফুয়েলের (বিমানে ব্যবহৃত জ্বালানি)। এই পরিস্থিতিতে ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের টিকিটে জ্বালানি সারচার্জ বসানোর ঘোষণা এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এয়ার ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী, এবার থেকে বুক করা প্রতিটি ডোমেস্টিক উড়ানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে এই সারচার্জ চালু করা হবে। পশ্চিম এশিয়ার ফ্লাইটে প্রতি টিকিটে ১০ ডলার সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার ক্ষেত্রে এই চার্জ ৩০ থেকে বেড়ে ৯০ ডলার পর্যন্ত হতে পারে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- এয়ার ইন্ডিয়া
- সুপারফাস্ট টিকিট বুকিং
- মূল্যবৃদ্ধি
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি


