Flight Cancelled | ব্রিটেনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল! দুর্ভোগের শিকার যাত্রীরা
Wednesday, September 9 2026, 5:34 am

Key Highlightsফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী British Airways, easyJet, KLM, Lufthansa-সহ একাধিক সংস্থার ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা। হাজারেরও বেশি বিমান বাতিল ব্রিটেনে। ব্রিটেনের National Air Traffic Services (NATS) সূত্রে খবর, মঙ্গলবার NATS-এর ফ্লাইট প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখ দেয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24 সুত্রে খবর, British Airways, easyJet, KLM, Lufthansa-সহ একাধিক সংস্থার ফ্লাইট বাতিল হয়েছে। শুধু হিথরো বিমানবন্দর থেকেই অন্তত ১০০ ফ্লাইট বাতিল হয়েছে। এর পাশাপাশি, গ্যাটউইক বিমানবন্দর থেকে অন্তত ৩০০ ফ্লাইট বাতিল হয়েছে। দেরিতে চলাচল করেছে অন্তত ২৫০ ফ্লাইট। এডিনবার্গ, ডাবলিন, লুটন, বার্মিংহ্যাম-সহ ব্রিটেনের এয়ারপোর্ট থেকেও একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর জেরে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রিটেন
- বিমান
- বিমান পরিষেবা
- বিমানবন্দর
- বিমান বাতিল


