Physics Olympiad | পর্দাথবিদ্যার আঙিনায় বড় সাফল্য! আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম স্থান ভাগ করে নিল ভারতের ৫ ছাত্রছাত্রী! রয়েছে বাঙালি অধ্যাপকের ভূমিকাও!

Monday, July 13 2026, 3:14 pm
Physics Olympiad | পর্দাথবিদ্যার আঙিনায় বড় সাফল্য! আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম স্থান ভাগ করে নিল ভারতের ৫ ছাত্রছাত্রী! রয়েছে বাঙালি অধ্যাপকের ভূমিকাও!
highlightKey Highlights

২০২৬ আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম স্থান ভাগ করে নিল ভারতের ৫ ছাত্রছাত্রী।


পর্দাথবিদ্যার আঙিনায় বড় সাফল্য ভারতের ছাত্রছাত্রীদের। ৮৭ টি দেশ, ৩৮১ জন ছাত্রছাত্রীর মধ্যে ২০২৬ আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম স্থান ভাগ করে নিল ভারতের ৫ ছাত্রছাত্রী। তারা জিতে নিলেন ৫ টি সোনার মেডেল। এই প্রথম স্থান ভারতের সঙ্গে ভাগ করে নিয়েছে, চিন, রাশিয়া, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, তাইওওয়ান। ভারতের স্বর্ণপদক বিজয়ীরা হলেন পুনের কানসিস্ক জৈন, ইন্দোরের রিদ্ধেশ অনন্ত বেন্দালে, দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আমদাবাদের স্বাইত জোশি। তবে এই সম্মানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির নামও! এই ছাত্রছাত্রীদের গাইড করেছেন এইচবিসিএসই-টিআইএফআর-র অধ্যাপক অন্বেষ মজুমদার। এছাড়াও এই দায়িত্বে ছিলেন ড. লীনা জোশী। অন্যদিকে, সায়টান্টিফিক অবজারভার হিসাবে ছিলেন অধ্যাপক আনন্দ দাশগুপ্ত। এছাড়াও এই দায়িত্ব তাঁর সঙ্গে সামলেছেন নিশা কেলকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File