New Market Fire | নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী!

Wednesday, August 19 2026, 10:25 am
New Market Fire | নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী!
highlightKey Highlights

কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচ বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানাল সে দেশের প্রথম শ্রেণির সংবাদপত্র ‘প্রথম আলো’।


কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচ বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানাল সে দেশের প্রথম শ্রেণির সংবাদপত্র ‘প্রথম আলো’। যদিও কলকাতা পুলিশের কাছ থেকে এখনও এমন কিছু তথ্য পাওয়া যায়নি। বুধবার দুপুরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদকে উদ্ধৃত করে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, মৃত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার বাসিন্দা। অন্য জন ঢাকার সাভারের বাসিন্দা। ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন মৃতদের তালিকায়। দেবাশিসের স্ত্রী শিম্মিন। ছেলে শর্ণশিষ। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে ছেলের চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবারই কলকাতায় আসেন। ধর্মতলার মিজ়া গালিব স্ট্রিটের হোটেলে ওঠেন। কিন্তু রাতেই সব শেষ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File