7th Pay Commission | অনুষ্ঠিত হলো রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক!

Monday, August 10 2026, 4:11 pm
7th Pay Commission | অনুষ্ঠিত হলো রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক!
highlightKey Highlights

নবান্নে অনুষ্ঠিত হলো রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক।


নবান্নে অনুষ্ঠিত হলো রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক। সোমবারের বৈঠক শেষে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো, কমিশন এখনও কোনও সুপারিশ করেনি। কোনও রকম বিভ্রান্তি যাতে না ছড়ায়, তার জন্য পৃথক ওয়েবসাইট চালু করা হবে বলে সোমবারের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে কমিশনের কার্যপরিধির আওতাভুক্ত বিভিন্ন সরকারি পরিষেবা, আওতাধীন সংস্থা, নিগম এবং সরকারি উদ্যোগের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। বেতন-ভাতা, DA ও পেনশন খতিয়ে দেখতে সপ্তম পে কমিশন গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই কমিশনের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, ডিএ, বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পদোন্নতির নীতি, পেনশন ও অন্যান্য সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File