Sourav Ganguly Biopic | 'দাদা' র জন্মদিনে বড় উপহার, প্রকাশ্যে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ফার্স্ট লুক!

Key Highlightsআজ (৮ই জুলাই) ক্রিকেটের 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৪তম জন্মদিনে সবচেয়ে বড় উপহারটি চলে এল ‘দাদা’র অনুরাগীদের জন্য।
আজ (৮ই জুলাই) ক্রিকেটের 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৪তম জন্মদিনে সবচেয়ে বড় উপহারটি চলে এল ‘দাদা’র অনুরাগীদের জন্য। লভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিক ‘DADA: The Sourav Ganguly Story’-র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনা হল। যেখানে নামভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার বিজয়ী বলিউড অভিনেতা রাজকুমার রাও। পোস্টারে ২০০২ সালের লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক ও চিরস্মরণীয় শার্ট ওড়ানোর মুহূর্তটি ফুটিয়ে তুলেছেন রাজকুমার। নিজের জন্মদিনে বায়োপিকের এই প্রথম ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ ধরে রাখতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। পোস্টারটি শেয়ার করে রাজকুমার রাওকে ট্যাগ করে দাদা লিখেছেন: ‘(জন্মদিনের) সেরা উপহার! পর্দায় তোমার ব্যাটে আমার সেই সিগনেচার কভার ড্রাইভ দেখার জন্য আর তর সইছে না!’
- Related topics -
- বিনোদন
- সৌরভ গাঙ্গুলি
- রাজকুমার রাও
- সিনেমাা
- বায়োপিক
- সেলিব্রিটি


