Firhad Hakim | ‘চেয়ারের মর্যাদা রাখতে পারছিলাম না’- মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের

Friday, June 5 2026, 1:53 pm
Firhad Hakim | ‘চেয়ারের মর্যাদা রাখতে পারছিলাম না’- মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের
highlightKey Highlights

মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই তিনি পদত্যাগ করলেন।


কানাঘুঁষো শোনা যাচ্ছিল মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। জল্পনা সত্যি করে শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র জমা দিলেন ববি। বিকেল ৪টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে নিজেই সেই ঘোষণা করলেন তিনি। আক্ষেপ করে তিনি বলেন, ‘চেয়ারের মর্যাদা রাখতে পারছিলাম না।’ মেয়র হিসেবে তিনি কী করেছেন বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, ‘বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ করেছি। নিকাশি সমস্যার সমাধান করেছি অনেকটাই। তবে মেয়র পদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কোভিড সামলানো। আমফানও বড় চ্যালেঞ্জ ছিল। সেটাও আমরা দক্ষ হাতে সামলে দিয়েছিলাম।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File