Firhad Hakim | ভরসন্ধ্যায় সই জালিয়াতি-কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে CID!
Thursday, June 4 2026, 5:42 pm

Key Highlightsতদন্তকারীরা জানতে চাইছেন, ওই বৈঠকে কোন কোন বিধায়ক ছিলেন আর কোন কোন বিধায়ক ছিলেন না।
সই জালিয়াতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা নাগাদ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছলেন CID-এর আধিকারিকরা। সূত্রের খবর, যে বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচনে সই সংগ্রহ করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ। ওই বৈঠকে কোন কোন বিধায়ক ছিলেন আর কারা কারা ছিলেন না তা পুঙ্খানুপুঙ্খ জানতে তৎপর তদন্তকারীরা। ফিরহাদের বয়ান রেকর্ড ও এই গোটা প্রক্রিয়ায় ভিডিয়ো রেকর্ডিং করতে রাখছে সিআইডি। উল্লেখ্য, আগামী ৮ তারিখ ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- গ্রেফতার
- সিআইডি
- তদন্ত
- তৃণমূল নেতা
- টিএমসি


