Sujit Bose | চতুর্থবারে হাজিরা, ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু!

Friday, May 1 2026, 7:17 am
Sujit Bose | চতুর্থবারে হাজিরা, ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু!
highlightKey Highlights

৩ বার হাজিরা এড়িয়ে চতুর্থবারে ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।


৩ বার হাজিরা এড়িয়ে চতুর্থবারে ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। পুর দুর্নীতি মামলায় তাঁকে আগে একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরপর তিন বার হাজিরা এড়ানোর পর অবশেষে শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছন দমকলমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। ইডির তলবের মুখে সুজিত দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে তলব করা হচ্ছে, ওই মামলায় ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কিন্তু সেই চার্জশিটে তাঁর নাম নেই বলে দাবি করেছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File