Barsat Medical College | বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে আগুন আতঙ্ক!
Thursday, August 20 2026, 7:59 am

Key Highlightsএই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা।
আগুন আতঙ্ক ছড়াল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে! অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন আবাসিকরা। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তড়িঘডি় এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র, পোশাক এবং নথিপত্র পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বারাসাত
- অগ্নিকান্ড


