Fire Department | অগ্নিনির্বাপন ব্যবস্থার গলদের অভিযোগে নিউ মার্কেটের ২৫ হোটেল-রেস্তরাঁকে শোকজ করল দমকল!
Saturday, August 22 2026, 11:06 am

Key Highlightsঅগ্নিনির্বাপন ব্যবস্থার গলদের অভিযোগে আরও ২৫ হোটেল-রেস্তরাঁকে শোকজ করল দমকল।
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর সামনে আসে নিউ মার্কেটের ‘অন্ধকার পৃথিবী’র আসল সত্যিটা। এবার পুরসভা, দমকল, নিউ মার্কেট থানার যৌথ অভিযানে ওই এলাকার পরপর হোটেলে তালা পড়ল। বৃহস্পতিবার ১৩ হোটেলকে শোকজ করে দমকল। শুক্রবার ১৭ হোটেলকে জবাবদিহি করতে ২৪ ঘণ্টার ডেডলাইন দেওয়া হয়। শনিবার অগ্নিনির্বাপন ব্যবস্থার গলদের অভিযোগে আরও ২৫ হোটেল-রেস্তরাঁকে শোকজ করল দমকল। পুরসভার তথ্য বলছে, অধিকাংশ বাড়িই আবাসন, যেগুলিতে হোটেল ব্যবসার জন্য কোনও অনুমোদনই নেওয়া হয়নি। শুধু তাই নয়, পুরসভার বৈধ কাগজপত্র নেই, নেই অগ্নিনির্বাপন ব্যবস্থাও। এখানেই শেষ নয়, ন্যূনতম জলের ব্যবস্থাটুকুও অমিল একাধিক হোটেলে!
- Related topics -
- শহর কলকাতা
- নিউ মার্কেট
- দমকল
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


