Train on Fire | রাজধানী এক্সপ্রেসের পর আরও একটি ট্রেনে অগ্নিকান্ড! যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে তৈরী হয় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি

Monday, May 18 2026, 7:58 am
Train on Fire | রাজধানী এক্সপ্রেসের পর আরও একটি ট্রেনে অগ্নিকান্ড! যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে তৈরী হয় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি
highlightKey Highlights

সোমবার আগুন লাগলো ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে।


রবিবারই রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এবার সোমবার আগুন লাগলো ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে। প্রথমে বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে হঠাৎ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেতেই রেল প্রশাসন এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকা হয় দমকল বাহিনীকে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তৈরি হয় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি। যদিও যথাসময়ে সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট বা কোনও যাত্রীর লাগেজে থাকা দাহ্য পদার্থ থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File