Rajasthan | আগামীকাল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদীর, তার আগের দিনই তেল শোধনাগারে অগ্নিকান্ড!

Monday, April 20 2026, 3:26 pm
Rajasthan | আগামীকাল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদীর, তার আগের দিনই তেল শোধনাগারে অগ্নিকান্ড!
highlightKey Highlights

স্থানীয় সূত্রে খবর, রিফাইনারির ক্রুড ডিস্ট্রিলেশন ইউনিট বা CDUতে প্রথম আগুন লাগে।


আগামীকাল, মঙ্গলবার (২১ এপ্রিল) রাজস্থানের বারমের জেলায় পাঁচপাদরা রিফাইনারি অর্থাৎ তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ ইউনিটের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগেই সোমবার দুপুরে আগুন লেগে গিয়েছে এই রিফাইনারিতে। স্থানীয় সূত্রে খবর, রিফাইনারির ক্রুড ডিস্ট্রিলেশন ইউনিট বা CDUতে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঠিক কী ভাবে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File