Tarapith Hotel Fire | দু’মাসের মধ্যেই ফের তারাপীঠের হোটেলে আগুন! প্রাণে বাঁচলেন তীর্থযাত্রীরা
Tuesday, October 27 2026, 5:18 am

Key Highlightsবীরভূমের এই তীর্থক্ষেত্রের এক অভিজাত হোটেলে অগ্নিকাণ্ড ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ল মঙ্গলবার ভোরে।
মঙ্গলবার ফের তারাপীঠের একটি হোটেলে অগ্নিকান্ড। সূত্রের খবর, এদিন ভোর ৪টে নাগাদ রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার পথে অবস্থিত বিলাসবহুল বেসরকারি লজ ‘গডস কাউন্টি’-র দোতলায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, লজের দ্বিতীয় তলার ২০১ নম্বর ঘরের বিছানায় আগুন লেগেছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়ে গোটা লজে। আবাসিকরা সকলে নিরাপদে রয়েছেন বলে খবর। গত আগস্টে তারাপীঠের একটি হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছিল। ফের একই ঘটনা ঘটায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা অন্য কোনও কারণে অগ্নিকাণ্ড কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- তারাপীঠ
- বীরভূম
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


