Islampur Mall Fire | ইসলামপুরে পুজোর মুখে শপিং মলে আগুন, আহত একাধিক দমকলকর্মী!
Tuesday, September 15 2026, 8:03 am

Key Highlightsউত্তর দিনাজপুরের ইসলামপুরে দুর্গাপুজোর আবহেই মঙ্গলবার সকালে একটি নামী শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুর্গাপুজোর আবহেই মঙ্গলবার সকালে একটি নামী শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মলের দোতলা থেকে হঠাৎই কালো ধোঁয়া ও আগুন বের হতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি থাকায় বাইরের কাচ ভেঙে ভেতরে ঢোকার সময় কাচের আঘাতে একাধিক দমকলকর্মী আহত হন। অগ্নিকাণ্ডে মলের ভেতরে থাকা প্রচুর জামাকাপড় পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে প্রাথমিক অনুমান। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অগ্নিকান্ড
- দমকল


