Zilla Parishad Office | রয়েছে রাজনৈতিক যোগ? আলিপুরের নতুন প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার দায়ের FIR!
Thursday, June 11 2026, 11:58 am

Key Highlightsমঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আলিপুরের প্রশাসনিক ভবনে দক্ষিণ ২৪ পরগনা জেলার এডিএমের দফতরে হঠাৎ আগুন লাগে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আলিপুরের প্রশাসনিক ভবনে দক্ষিণ ২৪ পরগনা জেলার এডিএমের দফতরে হঠাৎ আগুন লাগে। ওই তলাতেই জেলা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ দফতর ছিল। এবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হল এফআইআর। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) আলিপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এসি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিতে রাজি নন তদন্তকারীরা। ঘটনার রাজনৈতিক তাৎপর্যও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, যে দপ্তরে আগুন লেগেছে সেখানে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ অফিস ছিল, যেখানে বসতেন জাহাঙ্গির খান।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অগ্নিকান্ড


