Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ, দায়ের FIR!
Tuesday, June 16 2026, 9:34 am

Key Highlightsকয়লা পাচার মামলা থেকে নিয়োগ দুর্নীতি, ত্রিপল চুরির পর এবার মাটি চুরির অভিযোগ বিদ্ধ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল।
কয়লা পাচার মামলা থেকে নিয়োগ দুর্নীতি, ত্রিপল চুরির পর এবার মাটি চুরির অভিযোগ বিদ্ধ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেতার অভিযোগ অনুযায়ী, ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বাবদ আর্থিক দুর্নীতি হয়েছে ৩০০ কোটিরও বেশি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী


