Indian Railway | ট্রেন বা স্টেশন নোংরা করলেই ১,০০০ থেকে ২,০০০ টাকা জরিমানা! কড়া বার্তা রেল কর্তৃপক্ষের!
Friday, August 28 2026, 4:45 pm

Key Highlightsরেলস্টেশন ও ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল।
রেলস্টেশন ও ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। ২৪ আগস্ট প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, রেল চত্বরে থুতু বা পানের পিক ফেলা, নোংরা করা, মল-মূত্র ত্যাগ, স্নান বা পোস্টার মারার মতো অপরাধের জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করলে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে, যেখানে সর্বোচ্চ জরিমানা হতে পারে ২,০০০ টাকা। এছাড়া হকারদের ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। স্টেশন মাস্টার, টিটিই সহ রেলের ক্ষমতাপ্রাপ্ত আধিকারিকরা এই জরিমানা আদায় করতে পারবেন। রেলের সম্পত্তি বিকৃত বা নষ্ট করাকেও গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল


